মধুপুরে ‘আফ্রিকান জায়ান্ট শামুক’ এর উপদ্রব, আতঙ্কে স্থানীয়রা
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ভিনদেশি ও আক্রমণাত্মক প্রজাতির ‘আফ্রিকান জায়ান্ট শামুক’ (African Giant Snail)-এর ব্যাপক বিস্তার ঘটেছে। গত কয়েক মাস ধরে লোকালয়ে এই শামুকের অস্বাভাবিক উপস্থিতি স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। দ্রুত বংশবিস্তারকারী এই শামুক সবজি খেত ও ফলগাছের কচি পাতা খেয়ে সাবাড় করায় বড় ধরনের লোকসানের মুখে পড়ছেন কৃষকরা। ....
